দিনাজপুরে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা গ্রেফতার

দিনাজপুরের হিলিতে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা

Location :

Dinajpur
দিনাজপুরের ম্যাপ
দিনাজপুরের ম্যাপ |ফাইল ছবি

দিনাজপুরের হিলিতে এক নারীকে ধর্ষণের অভিযোগে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে তাকে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়। এর আগে, গত শুক্রবার রাত ৮টায় হিলি বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আ ন নিয়ামত উল্লাহ জানান, ভুক্তভোগী দুই সন্তানের জননী এবং পেশায় গরুর খামারী। ওই নারীর অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রাণিসম্পদ কর্মকর্তা ড. শফিউল ইসলাম। গত শুক্রবার রাতে ভুক্তভোগী নারী ওই কর্মকর্তার বিরুদ্ধে হাকিমপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্র ধরে তাকে বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়।

তবে অভিযুক্ত ড. শফিউল ইসলামের দাবি, ওই নারীর সাথে তার ইতঃপূর্বে বিয়ে হয়েছিল। ২৯ দিন সংসার করার পর চলতি বছরের জানুয়ারি মাসের দিকে পারস্পরিক আলোচনা ও সমঝোতার মাধ্যমে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলে দাবি করেন তিনি।