পিরোজপুরের মঠবাড়িয়ায় সাবেক উপজেলা চেয়ারম্যান শাহাদত হোসেনের মেয়েসহ পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।
সোমবার (২৩ মার্চ ) ভুক্তভোগী পরিবার সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার জানায়, পশ্চিম মিঠাখালি গ্রামের মুজিবর নামে একজন ব্যক্তির কাছে মঠবাড়িয়া পৌরসভার এস খতিয়ান ২৩২ এর জমি বিক্রি করার জন্য প্রস্তাব করা হয়। মধ্যস্থতাকারী সেলিম মুন্সির মাধ্যমে যোগাযোগ করে জমিটি করার ক্রয়ের জন্য সিদ্ধান্ত নেয়া হয়। ক্রয়ের কথা বলে সামান্য কিছু বায়না দিয়ে প্রায় চার বছর অপেক্ষা করায়। তারপর তিনি প্রস্তাব দেন সম্পূর্ণ জমি ক্রয় করতে পারবেন না। তাই অর্ধেক জমি ক্রয় করবেন। পরবর্তীতে অর্ধেক জমি রেজিস্ট্রি এবং ১২ লাখ টাকা বাকি রাখা হয়। বাকি রাখার শর্ত হলো সম্পূর্ণ জমি নেয়ার সময় পুরো টাকাটা দিয়ে দিবে। কোনো লিখিত কাগজ-পত্র রাখা হয়নি। জমি ক্রয়কারী সৌদির প্রবাসী দুই থেকে তিন বছরে উনার সাথে যোগাযোগ হয়নি। পরবর্তীতে বাকি জমি তারা লিখে নেয়ার শর্তে মঠবাড়িয়া সাব-রেজিস্ট্রি অফিসে যাই। এবং পূর্বের টাকা ও বর্তমান জমির মূল্য পরিশোধের কথা ছিল। কিন্তু টাকা পরিশোধ না করার কারণে আমরা রেজিস্ট্রি দেইনি। একটি ভিডিও ফুটেজ নিয়ে তারা কথা বলতেছে কিন্তু ভিডিও ফুটেছে টাকা নেয়ার কোনো প্রমাণ মেলেনি। সেখানে শুধু কাগজপত্র ছিল। তাই মিথ্যা মামলা দিয়েছে।
সব অভিযোগ অস্বীকার করে মুজিবর হাওলাদার বলেন, ‘তাদের ওপর হয়রানি ও মিথ্যা মামলার বিষয়টি মিথ্যা। জমি রেজিস্ট্রি দেয়ার কথা বলে, রেজিস্ট্রি না দিয়ে রেজিস্ট্রি অফিস থেকে নগদ অর্থ এবং কাগজপত্র ছিনতাই করে তিনি ঢাকা চলে যান। টাকা উদ্ধার করার জন্য আমরা মামলা করেছি। পরে থানা পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।’
থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, মঠবাড়িয়া থানা একটি মামলা হয় পরবর্তীতে অভিযান চালিয়ে একজন আসামি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার পরে তাকে জেল হাজতে পাঠানো হয়। মামলাটি তদন্তাধীন অবস্থায় আছে।



