খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেনবাগে দোয়া মাহফিল

উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

নয়া দিগন্ত অনলাইন
খালেদা জিয়ার সুস্থতা কামনায় 
সেনবাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে
খালেদা জিয়ার সুস্থতা কামনায় সেনবাগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে |ছবি : নয়া দিগন্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করেছে সেনবাগ উপজেলা ও পৌর বিএনপি।

উপজেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানে বেগম জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মফিজুর রহমান।

আরো উপস্থিত ছিলেন সেনবাগ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ওবায়দুল হক চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক পৌরসভার সদস্যসচিব কামাল উদ্দিন বাবুল, ছাত্রদলের সাবেক নেতা ভিপি ওমর, জাহাঙ্গীর হাসান, ছাত্রদল নেতা আনোয়ার হোসেন মিয়াজী, স্বেচ্ছাসেবক দলের সালেহ আহমদ সুমন প্রমুখ।