লক্ষ্মীপুরে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল মায়সা ও মুজাহিদ। হঠাৎ সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে পুকুরে দু’জনকে ভাসতে দেখেন স্থানীয়রা।

নয়া দিগন্ত অনলাইন

Location :

Lakshmipur
পানিতে ডুবে শিশুর মৃত্যু
পানিতে ডুবে শিশুর মৃত্যু |প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলার চররমিজ ইউনিয়নের খন্দকার পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— মো: রিয়াজ হোসেনের মেয়ে মায়সা আক্তার (৩) ও মজনু মিয়ার ছেলে মুজাহিদ হোসেন (৩)। সম্পর্কে তারা চাচাত ভাই-বোন।

পুলিশ ও স্বজনরা জানায়, বুধবার বিকেলে বাড়ির উঠানে খেলাধুলা করছিল মায়সা ও মুজাহিদ। হঠাৎ সবার অগোচরে তারা পুকুরে পড়ে যায়। পরে পুকুরে দু’জনকে ভাসতে দেখেন স্থানীয়রা। এরপর উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রামগতি উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা: কামনাশীষ ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বাসস