মিরসরাইয়ের বারইয়ারহাট বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের উদ্যোগে ক্বেরাত প্রতিযোগিতা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ মার্চ) প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী।
বারইয়ারহাট কলেজ ছাত্রদলের আহ্বায়ক খন্দকার শরিফুল ইসলাম বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক জসিম উদ্দিন ভেন্ডার, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মেজবাউল হক মানিক।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, বারইয়ারহাট পৌরসভার ৪নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন পিন্টু, বারইয়ারহাট কলেজ ছাত্রদল নেতা আদনান শুভ, তানভীর রাজি অভি, মেহেরাফ হোসেন অনিক, ফয়সাল ইসলাম, সায়েম মির্জা, মুজাহিদ, মোরশেদ, রানা, সাকিব, সোয়েব সহ কলেজ ছাত্রদলের দলের নেতৃবৃন্দ।
প্রতিযোগিতায় বিভিন্ন মাদরাসার প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।



