সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা: জিয়াউর রহমান

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা: জিয়াউর রহমান
সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ডা: জিয়াউর রহমান |নয়া দিগন্ত

সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের নতুন ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরী।

সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব রাহেলা রহমত উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

ডা. জিয়াউর রহমান বর্তমানে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের শিশু বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, ‘সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৮’ এর ধারা ১১(১) অনুযায়ী রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে অধ্যাপক ডা: মো: জিয়াউর রহমান চৌধুরীকে ভিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।’

প্রজ্ঞাপন অনুযায়ী, ভিসি হিসেবে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব গ্রহণের আগে তাকে সরকারি চাকরি থেকে অব্যাহতি নিতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে তিনি আইন অনুযায়ী নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং বর্তমান পদমর্যাদার সমপরিমাণ বেতন-ভাতা প্রাপ্য হবেন।

এছাড়া রাষ্ট্রপতি ও আচার্য প্রয়োজনে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।