কুড়িগ্রামে সরকা‌রি রাস্তা নি‌য়ে বি‌রোধে হত‌্যা, প্রধান আসামি গ্রেফতার

১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমন
গ্রেফতার হত্যা মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমন |নয়া দিগন্ত

কুড়িগ্রামের রাজারহাটে সরকা‌রি রাস্তা নি‌য়ে বিরোধের জেরে জাহিদুল ইসলাম জিন্নাত নামে একজনকে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি লিয়াকত হোসেন লিমনকে (২৪) গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

রোববার (২ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা রাজারহাট থানার উপপরিদর্শক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার লিমন উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের জয়নাল হোসেনের ছেলে এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির মীর ইসমাইল হোসেন কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক।

উপপরিদর্শক আতিকুর রহমান জানান, বৃহস্পতিবার (৩০ জুলাই) গাজীপুরের শ্রীপুর এলাকা থেকে লিমনকে গ্রেফতার করা হয়। পরে রোববার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়। এই হত্যা মামলায় ২৮ জন আসামির মধ্যে এখন পর্যন্ত প্রধান আসামিসহ ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

জানা গে‌ছে, উপজেলার উমরমজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামের জাহিদুল ইসলাম জিন্নাত ও জয়নাল হোসেনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে সরকা‌রি রাস্তা নিয়ে বিরোধ চলছিল। গত ১৪ জুলাই জিন্নাত নিজ জমিতে ট্রাক্টর দিয়ে চাষ করতে গেলে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জয়নালের ছেলে লিয়াকত হোসেন লিমন বল্লম দিয়ে জিন্নাতের বুকে আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় জিন্নাতকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই জয়নাল আবেদীন ২৮ জনকে আসামি করে রাজারহাট থানায় হত্যা মামলা দায়ের করেন।

নিহতের ছেলে মো: সাকিব বলেন, আমার বাবাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বাকি আসামিদের দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি।