লোহাগাড়ায় ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্বপরিবারে পবিত্র ওমরাহ শেষে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগাড়ার চুনতি অংশে মাইক্রোবাস এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ওবাইদউল্লাহ (১৬) নামে একজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

মোছাদ্দেক হোসাইন, লোহাগাড়া (চট্টগ্রাম)

Location :

Lohagara
ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১
ওমরাহ শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ১ |নয়া দিগন্ত

স্বপরিবারে পবিত্র ওমরাহ শেষে বাড়িতে ফেরার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের লোহাগাড়ার চুনতি অংশে মাইক্রোবাস এবং কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ ওবাইদউল্লাহ (১৬) নামে একজন নিহত এবং আরো চারজন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের বনপুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় মাইক্রোবাসটি ছিটকে মহাসড়ক থেকে খাদে পড়ে যায়।

নিহত মোহাম্মদ ওবাইদউল্লাহ কক্সবাজার জেলার রামু থানাধীন লিঙ্গা পাড়ার বাসিন্দা সামছুল আলমের ছেলে। আহতরা একই পরিবারের ফাহিমা আক্তার (২০), ইয়াছির আরাফাত (৩৫), ইয়াসমিন আক্তার (৪০) ও ইয়াসিন আরাফাত (২৫)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে কক্সবাজারমুখি মাইক্রোবাসের সাথে বিপরীতমুখি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নোয়া গাড়িটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। আশপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক এক কিশোরকে মৃত ঘোষণা করেন। আহতদের সেখানে চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত বিমান বন্দর থেকে কক্সবাজারের ঈদগড় এলাকায় তাদের বাড়িতে যাচ্ছিলেন। তারা স্বপরিবারে ওমরাহ হজ্ব পালন শেষে বাড়ি ফিরছিলেন।

হাসপাতালটির কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই মোহাম্মদ ওবাইদউল্লাহ নামে একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ফাহিমা আক্তার হাত এবং পায়ে আঘাত পেয়েছে, ইয়াছির আরাফাত নামে একজনের মুখে এবং ডান হাত ভেঙে গেছে, ইয়াসমিন আক্তার মাথায় আঘাত পেয়েছেন এবং ইয়াছিন আরাফাত নামে আরেকজন কোমড়ে আঘাত পেয়েছেন। সকলেই চিকিৎসাধীন আছেন।

দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।