কিশোরঞ্জের পাকুন্দিয়ায় পবিত্র মাহে রমজানের তাৎপর্যশীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এ ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা এবং পৌর বিএনপির নেতাকর্মীরা।
সোমবার (৯ মার্চ) জামায়াতে ইসলামী পাকুন্দিয়া উপজেলা শাখার উদ্যোগে পাকুন্দিয়া মডেল মাদরাসা প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার-পূর্ববর্তী সময়ে রমজানের তাৎপর্যশীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল জব্বার। এছাড়া প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কিশোরগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ আজিজুল হক।
পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সেক্রেটারি আ ন ম আবদুল্লাহ মোমতাজের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা তৈয়বুজ্জামান, কিশোরগঞ্জ-২ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলান শফিকুল ইসলাম মোড়ল, পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি কামাল উদ্দিন, পাকুন্দিয়া উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা বোরহান উদ্দিন, পৌর বিএনপির সভাপতি এস এ এম মিনহাজ উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আমিনুল হক জজ, ইসলামী ছাত্রশিবির পাকুন্দিয়া উপজেলা শাখার সভাপতি মো: আকরাম হোসেন প্রমুখ।
এছাড়াও ইফতার মাহফিলে পাকুন্দিয়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি, শ্রমিক দলের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।



