নারায়ণগঞ্জ-৩

এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এজেন্ট বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন
এজেন্ট বের করে দেয়া ও জাল ভোটের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন বর্জন |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক মো. রেজাউল করিম এজেন্ট বের করে দেওয়া এবং জাল ভোটের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে সোনারগাঁয়ের মেঘনা শিল্প এলাকায় সাংবাদিকদের কাছে তিনি এ ঘোষণা দেন। এর আগে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করে অনিয়মের অভিযোগ তোলেন তিনি।

রেজাউল করিম অভিযোগ করেন, বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের নেতাকর্মীরা তার এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দিয়েছেন এবং বিভিন্ন কেন্দ্রে জাল ভোট দেয়া হয়েছে। এসব অভিযোগের প্রেক্ষিতে তিনি নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান।

এ সময় তিনি নতুন করে নির্বাচনের দাবিও জানান।