‘কারিগরি শিক্ষার উন্নয়নেই দক্ষ মানবসম্পদ গড়ে উঠবে’

‘কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Burichong
বুড়িচংয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন
বুড়িচংয়ে সংবর্ধনা অনুষ্ঠানে এমপি জসিম উদ্দিন |নয়া দিগন্ত

কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য মো: জসিম উদ্দিন বলেছেন, ‘কারিগরি শিক্ষার প্রসার ছাড়া দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। শিক্ষার্থীদের আধুনিক ও কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে সরকার কারিগরি শিক্ষার সম্প্রসারণে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।’

শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লার বুড়িচংয়ে ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অব টেকনোলজির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের সহকারী অধ্যাপক মো: গিয়াস উদ্দিন।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন সহকারী অধ্যাপক মনিরা ইয়াসমিন।

মো: জসিম উদ্দিন বলেন, ‘বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শুধু সনদনির্ভর শিক্ষা নয়, দক্ষতানির্ভর শিক্ষারও বিকল্প নেই। তাই তরুণ প্রজন্মকে প্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর হোসেন বলেন, ‘কর্মমুখী শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: আবদুল মান্নানও শিক্ষার গুণগত মানোন্নয়নে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো: লুৎফুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বিধান কান্তি রুদ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো: কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো: সাইফুল ইসলাম টিপু, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা আমির ও কলেজ পরিচালনা কমিটির সদস্য অধ্যাপক মো: অহিদুর রহমান, কলেজের সহকারী অধ্যাপক মো: রবিউল আলম, সহকারী অধ্যাপক মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: হুমায়ুন কবির, মো: আবু নাছের মুন্সী, যুবদলের আহ্বায়ক জাবেদ কাউসার সবুজ, সদস্য সচিব মো: দেলোয়ার হোসেন, বিআরডিবির চেয়ারম্যান মো: কবির হোসেন ভূঁইয়া, কলেজের শিক্ষক আবদুল জলিল ভূঁইয়া, মো: হোসেন আলী, শাহজাহান, মো: আজাদ খানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে কলেজের পক্ষ থেকে সংসদ সদস্য মো: জসিম উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে অতিথিরা কলেজের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।