সিলেটে জামায়াত প্রার্থীর বাসায় মিষ্টি নিয়ে বিজয়ী মুক্তাদির

নগরীর হাতিমবাগের হাবিবুর রহমানের বাসায় অবস্থানকালে খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাবিবুর রহমানের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করেন। তিনি সিলেটের উন্নয়নে একযোগে কাজ করার অনুরোধ জানান।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেট-১ আসনে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির
সিলেট-১ আসনে পরাজিত জামায়াত প্রার্থীর বাসায় বিজয়ী বিএনপি প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির |নয়া দিগন্ত

সিলেট সবসময়ই রাজনৈতিক সম্প্রীতির অনন্য এক অঞ্চল। সারাদেশের চিত্র একরকম হলেও সিলেট ব্যতিক্রম। ভোটে জয়লাভ করে পরাজিত নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাওলানা হাবিবুর রহমানের বাসায় হাজির হয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বাদ জুমা হাবিবুর রহমানের হাতিমবাগের বাসভবনে যান মুক্তাদির। এসময় তারা একে আপরকে মিষ্টিমুখ করান ও শুভেচ্ছা বিনিময় করেন।

নগরীর হাতিমবাগের হাবিবুর রহমানের বাসায় অবস্থানকালে খন্দকার আব্দুল মুক্তাদির জামায়াত নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাবিবুর রহমানের কাছে সব ধরনের সহযোগিতা কামনা করেন। তিনি সিলেটের উন্নয়নে একযোগে কাজ করার অনুরোধ জানান।

উপস্থিত সাংবাদিকদের সঙ্গে সিলেটের রাজনীতির ঐতিহ্য ও সৌহাদ্যপূর্ণ সম্পর্ক নিয়ে কথা বলেন জামায়াতের হাবিবুর রহমান ও বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদির।

এসময় মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।