রাণীনগরে মাদক সেবনের দায়ে বাবা-ছেলের কারাদণ্ড

উপজেলার কাশিমপুর সরদার পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

কাজী আনিছুর রহমান, রাণীনগর (নওগাঁ)

Location :

Naogaon
দণ্ডপ্রাপ্ত বাো-ছেলে
দণ্ডপ্রাপ্ত বাো-ছেলে |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে মাদক সেবনের দায়ে আজিজার রহমান (৬১) ও তার ছেলে সুরুজ হোসেনকে (২০) কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২১ মার্চ) রাতে উপজেলার কাশিমপুর সরদার পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান।

দন্ডপ্রাপ্ত বাবা-ছেলে উপজেলার কাশিমপুর সরদার পাড়া গ্রামের বাসিন্দা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: রাকিবুল হাসান বলেন, ‘মদপান করে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ করছে এমন সংবাদের ভিত্তিতে রাতে থানা পুলিশকে সাথে নিয়ে কাশিমপুর সরদার পাড়া গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্থানীয়দের সহযোগিতায় বাবা-ছেলেকে নেশাগ্রস্থ অবস্থায় হাতে-নাতে ধরা হয়। এসময় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে বাবা আজিজার রহমানকে ছয় মাসের ও ছেলে সুরুজ হোসেনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডসহ দুইজনকে ১০০ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়। দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’