দিনাজপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্য বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: রফিকুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো: জেদান আল মুসা, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো: শোয়াইবুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা: মো: গোলাম রসূল রাখি, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: লুৎফর রহমান, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো: আফজাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়াদের মাঝে সনদপত্র ও পুরস্কার তুলে দেয়া হয়।



