মুক্তাগাছায় এনসিপির বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হবিগঞ্জে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করেন। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।

মুক্তাগাছা (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Mymensingh
মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে উপজেলা এনসিপি
মুক্তাগাছা প্রেসক্লাবের সামনে সমাবেশ করে উপজেলা এনসিপি |নয়া দিগন্ত

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসির উদ্দীন পাটওয়ারী ও সারজিস আলমের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের মুক্তাগাছায় বিক্ষোভ মিছিল করেছে দলটি।

বুধবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে মুক্তাগাছা পৌর চত্বর থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

মিছিলের নেতৃত্ব দেন এনসিপির মুক্তাগাছা উপজেলা আহ্বায়ক লিয়াকত হোসেন সরকার ও সদস্য সচিব শেখ তুহিন।

পরে প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা হবিগঞ্জে হামলার ঘটনার তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতার দাবি করেন। অন্যথায় আগামীতে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তারা।