পটিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল

চট্টগ্রামের পটিয়ায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার প্রতিরোধে জরুরি এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Patiya
পটিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল
পটিয়ায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২০ এপ্রিল |নয়া দিগন্ত

চট্টগ্রামের পটিয়ায় আগামী ২০ এপ্রিল থেকে হাম-রুবেলার প্রতিরোধে জরুরি এমআর টিকাদান ক্যাম্পেইন শুরু হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা কো-অর্ডিনেশন মিটিংয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানায়।

প্রায় ৪৫ হাজার শিশুকে টিকার আওতায় আনা হচ্ছে। উপজেলার ১৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৬৪টি কিন্ডারগার্টেন এবং ১০১টি ইবতেদায়ি ও নূরানি মাদরাসার শিক্ষার্থীরা এ কর্মসূচির আওতায় আসছে। আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলবে। উপজেলার ১৮২টি শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে ও উপজেলা রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা ডা: শুভ্র দেবের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান বলেন, ‘এমআর ভ্যাকসিন শিশুদের মারাত্মক দু’টি সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয়। এ রোগ থেকে অবুঝ শিশুদের বাঁচাতে আমাদের সবার সচেতনা হতে হবে। এ টিকা নিয়ে কোনো ধরণের বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই। এ কর্মসূচি শতভাগ সফল করতে শিক্ষক, অভিভাবক ও জনপ্রতিনিধি মসজিদের ঈমামদের জনগণকে সচেতন করতে কাজ করতে হবে।’

ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের মাধ্যমে উপজেলার প্রতিটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ঈমাম, মুয়াজ্জিন ও খতিবদের এ টিকা সম্পর্কে জনগণকে বলা হয় সে ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ আবু তৈয়ব বলেন, ‘হাম ও রুবেলা প্রতিরোধে এমআর টিকা অত্যন্ত কার্যকর ও নিরাপদ। মাঠপর্যায়ে স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহযোগিতার মধ্য দিয়েই এ টিকাদান কার্যক্রম সফলমলিত হবে।’

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বিশ্বজিৎ কর্মকার, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা সমাজসেবা অফিসার মো: দেলোয়ার হোসেন এবং উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন আকতার হিমুসহ সাংবাদিক, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা ও বিভিন্ন দফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।