কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আরিয়ান সাব্বির (২০) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কের উপজেলার মাইজহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত আরিয়ান সাব্বির উপজেলার পাটুয়াভাংগা ইউনিয়নের মাইজহাটি গ্রামের আলী হোসেনের ছেলে এবং কিশোরগঞ্জের ওয়ালী নেওয়াজ খান কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পুলেরঘাট বাজার থেকে মোটরসাইকেল চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন সাব্বির। পথিমধ্যে মাইজহাটি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাব্বির। পরে স্থানীয় লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: খুরশেদ আলম দুর্ঘটনায় নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



