আড়াইহাজারে ডাকাতদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া, পুলিশের গুলি

পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

Location :

Narayanganj
আড়াইহাজার থানা
আড়াইহাজার থানা |নয়া দিগন্ত

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
আড়াইহাজারে ডাকাতদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আড়াইহাজার-বিশনন্দী সড়কের গোপালদী পৌরসভার জালাকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুখলেসুর রহমান জানান, জালাকান্দি এলাকায় একদল ডাকাত সড়কে গাছ ফেলে ব্যারিকেড তৈরি করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পাশেই টহলরত এসআই হুমায়ুন ও তিনজন কনস্টেবল ঘটনাস্থলে গেলে ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে পুলিশ শর্টগান থেকে চার রাউন্ড গুলি ছোড়ে। পরে ডাকাতেরা পালিয়ে যায়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: সাবজেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।’