চরমোনাই পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিমের উত্তরাঞ্চলে নির্বাচনী সফরের মধ্যেও তার দলের নেতাকর্মীদের জামায়াতে ইসলামীতে যোগদানের খবর পাওয়া গেছে।
উত্তরবঙ্গে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চরমোনাই পীর শুক্রবার (৩০ জানুয়ারি) দিনাজপুর সদর, কাহারোল, বীরগঞ্জ ও দশ মাইলসহ বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন।
বীরগঞ্জ উপজেলায় বক্তব্য রাখার আগের দিনে ইসলামী আন্দোলনের বেশ কিছু নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন এবং দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় অংশ নেন। বীরগঞ্জ ছাড়াও দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, চিরিরবন্দর ও ফুলবাড়ী উপজেলার ইসলামী আন্দোলন বাংলাদেশের অনেক নেতাকর্মী ১১ দলীয় জোটের দাঁড়িপাল্লা প্রতীকের প্রসমর্থন জানিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
চরমোনাই পীর সৈয়দ রেজাউল করিম উত্তরাঞ্চল সফরে বড় কোনো নির্বাচনী জনসভা না করলেও পথসভা করে বেড়াচ্ছেন। তার প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ইসলামী শাসনতন্ত্র কায়েম ও শরিয়া অনুযা্য়ী দেশ পরিচালনার জন্য হাত পাখায় ভোট দেয়ার আহ্বান জানান।



