চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ স্ট্যান্ড রিলিজ

যশোরের চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডুকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ৬ জুলাই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নির্দেশ দেয়া হয়।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ স্ট্যান্ড রিলিজ
চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ স্ট্যান্ড রিলিজ |নয়া দিগন্ত

যশোরের চৌগাছা উপজেলা প্রকৌশলী সিদ্ধার্থ কুমার কুণ্ডুকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গত ৬ জুলাই প্রধান প্রকৌশলী বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নির্দেশ দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, ০৭-০৭-২৬ তারিখে দায়িত্ব হস্তান্তর করে বর্তমান কর্মস্থল চৌগাছা উপজেলা অফিস ত্যাগ করে বাগেরহাটের শরণখোলা উপজেলায় যোগদান করতে হবে।

জানা গেছে, গত ৮ জুন সিদ্ধার্থ কুমার কুণ্ডুকে চৌগাছা থেকে নড়াইলের কালিয়া উপজেলায় বদলির আদেশ দেয়া হয়েছিল। তখন তিনি কর্মস্থল ত্যাগ না করে স্থানীয় দুজন রাজনৈতিক নেতার সহযোগিতায় তদবিরের মাধ্যমে চৌগাছায় স্বপদে বহাল থাকার চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে।

এদিকে, তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এসব অভিযোগের মধ্যেই পুনরায় তাকে স্ট্যান্ড রিলিজ করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হলো।

এলাকাবাসীর অভিযোগ, তিনি এ উপজেলায় যোগদানের পর থেকেই নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েন। সে কারণেই তাকে বদলি করা হয়ে থাকতে পারে।