টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যোকারচর এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। তখন অটোভ্যানটি সামনে থাকা ট্রাকের পেছনে গিয়ে আছড়ে পড়ে। একইসাথে প্রাইভেটকারটিও ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আমির আলী ও ভ্যানের যাত্রী শরীফ উদ্দিন গুরুতর আহত হন।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত
সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাইভেটকার, অটোভ্যান ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে যমুনা সেতুর পূর্বপাড়ে যোকারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— গোহালিয়াবাড়ি গ্রামের আমজাদ আলীর ছেলে ভ্যানচালক আমির আলী ও তার চাচাত ভাই একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে শরীফ উদ্দিন।

যমুনা সেতু পূর্ব থানার এসআই ফজলু নয়া দিগন্তকে জানান, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী একটি প্রাইভেটকার যোকারচর এলাকায় একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দেয়। তখন অটোভ্যানটি সামনে থাকা ট্রাকের পেছনে গিয়ে আছড়ে পড়ে। একইসাথে প্রাইভেটকারটিও ট্রাকের পেছনে গিয়ে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক আমির আলী ও ভ্যানের যাত্রী শরীফ উদ্দিন গুরুতর আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শরীফ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে আমির আলী মারা যান।

এ ঘটনায় প্রাইভেটকারের চালকসহ তিনজন আহত হন। তাদের টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনায় প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়।