গাইবান্ধা-১ আসনে বেসরকারিভাবে বিজয়ী জামায়াত প্রার্থী

ভোট গণনার পর ১২৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে এক লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফফার জাহান তুলি।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান
দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) সংসদীয় আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান।

তিনি ১২৩টি ভোটকেন্দ্রে এক লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা: খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৭৩৮ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে নজীরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

ভোট গণনার পর ১২৩টি কেন্দ্রের সবগুলোর ফলাফলে এক লাখ ৩৮ হাজার ৫৯৭ ভোট পেয়ে জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমান নির্বাচিত হয়েছেন মর্মে ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইফ্ফার জাহান তুলি।

উল্লেখ্য, উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলে মোট ভোট চার লাখ ১৯ হাজার এক শ’ ১২ জন।