‎ঝালকাঠিতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
বৃক্ষরোপণ
বৃক্ষরোপণ |নয়া দিগন্ত

‎প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে জাতীয় মহাসড়কে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

‎বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় বরিশাল-ঝালকাঠি-খুলনা মহাসড়কের ছত্রকান্দা এলাকায় ঝালকাঠি সড়ক ও জনপথ বিভাগের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন। ‎এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো: মিজানুর রহমান ও সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার শরীফ খান।

‎সংশ্লিষ্টরা জানান, দেশের পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে। বরিশাল-ঝালকাঠি-খুলনা জাতীয় মহাসড়কের বিভিন্ন অংশে পর্যায়ক্রমে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

‎জেলা প্রশাসক (ডিসি) মো: মমিন উদ্দিন বলেন, ‘পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।’ তিনি সবাইকে বেশি বেশি গাছ লাগানো ও গাছ কাটা থেকে বিরত থাকার আহ্বান জানান।