কিশোরগঞ্জের নিকলীতে ৭৮২ পিস ইয়াবাসহ রওশন আরা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার রওশন আরা বেগম নিকলী উপজেলার গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মরহুম মহব্বত আলীর স্ত্রী।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমানের নেতৃত্বে থানার সেকেন্ড অফিসার রোমান খান, এসআই শারিফুজ্জামান, এএসআই আমজাদ হোসেন ও এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি দল গুরুই ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে অভিযান চালায়। এসময় রওশন আরার ঘর থেকে ৭৮২ পিস ইয়াবা, নগদ ২২ হাজার ৫০ টাকা ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়।
নিকলী থানার (ওসি) মাহবুবুর রহমান জানান, ‘গ্রেফতার রওশন আরা বেগম একজন চিহ্নিত মাদক কারবারি। তিনি দীর্ঘদিন ধরে মাদক কারবারের সাথে জড়িত। এর আগেও তিনি মাদকসহ গ্রেফতার হয়েছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’



