এমপি আলী আজম

ঝিনাইদহে পণ্যের অবৈধ মজুদ বাড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না

এদিকে ঝিনাইদ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। রোববার তিনি এই দু’টি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানও চালান এমপি আলী আজম।

ঝিনাইদহ প্রতিনিধি

Location :

Jhenaidah
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত এমপি |নয়া দিগন্ত

ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো: আবুবকর বলেছেন, ‘ঝিনাইদহে মাদক ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অবৈধ মজুদ বাড়িয়ে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যাবে না।

রোববার (২২ ফেব্রুয়ারি) ঝিনাইদহ ও হরিণাকুন্ডু এলাকায় প্রচার মাইক বের করে এই হুঁশিয়ারি দেন তিনি।

প্রচার মাইকে বলা হয়, এখন থেকে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু উপজেলায় চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদকমুক্ত ঘোষণা করা হলো। সকল প্রকার মাদক, দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজিসহ যেকোনো ধরনের অপরাধ থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

কেউ এ ধরনের অপরাধের সাথে জড়িত থাকলে স্থানীয় পুলিশ অথবা প্রয়োজনে তাকে (এমপি আবু বকরকে) জানানোর জন্য সাধারণ মানুষকে আহ্বান জানানো হচ্ছে। এছাড়া রমজানে দ্রব্যমূল্যের দাম বাড়ানো যাবে না, পণ্য সামগ্রী মজুদ ও ভেজাল দেয়া যাবে না। এমন কাজ করলে তাদের কোনো ছাড় দেয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে।

এদিকে ঝিনাইদ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলী আজম মো: আবু বকর পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন। ঝিনাইদহের বিশেষায়িত ২৫ শয্যাবিশিষ্ট শিশু হাসপাতাল ও চক্ষু হাসপাতালের রোগী, চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সার্বিক খোঁজখবর নেন তিনি। রোববার তিনি এই দু’টি হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানও চালান এমপি আলী আজম।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মো: কামরুজ্জামান, শিশু হাসপাতালের দায়িত্বরত পরিচালক ডা: ফরিদ হাসান জামিল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আলমগীর হোসেনসহ হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা।

পরে শিশু হাসপাতালে আধুনিক ডাস্টবিন ও পরিচ্ছন্নতায় ব্যবহৃত সামগ্রী বিতরণ করেন নবনির্বাচিত সংসদ সদস্য।