মাম্যাচিংকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন বান্দরবান জেলা পরিষদ পুনর্গঠন

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছিল।

মিনারুল হক, বান্দরবান

Location :

Bandarban
মাম্যাচিং
মাম্যাচিং |সংগৃহীত

সাবেক নারী সংসদ সদস্য মাম্যাচিংকে চেয়ারম্যান করে ১৫ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মোঙ্গল চন্দ্র পাল স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন- চনুমং মারমা, মং কানু মারমা, লুসাই মং, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, দনওয়াই ম্রো, অগাস্টিন ত্রিপুরা, অংজাই উইচাক, রিয়াল দাও বম, অবদুল মাবুদ, মশিউর রহমান মিটন, মোহাম্মদ জসিম উদ্দিন, কাউ পু খিয়াং, উম্যাসিং মারমা ও কাজী নিরুতাজ বেগম।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে অধ্যাপক থানজামা লুসাইকে চেয়ারম্যান করে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অবশেষে অন্তর্বর্তীকালীন তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করলো।

মাম্যাচিং গত বিএনপি সরকারের সময়ে নারী সংসদ সদস্য ও বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। এছাড়া তিনি বান্দরবান জেলা বিএনপির সভাপতিও ছিলেন।

এদিকে, রাঙ্গামাটিতে দীপন তালুকদার ও খাগড়াছড়িতে ম্রাসাথোয়াই মারমাকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।