বান্দরবান স্টেডিয়ামে অনুষ্ঠিত জাতীয় অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টের কর্ণফুলী চট্টগ্রাম অঞ্চলের খেলায় চট্টগ্রাম জেলা দল ১-০ গোলে বান্দরবান জেলা দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।
চট্টগ্রাম দলের ২০ নম্বর জার্সিধারী খেলোয়াড় মোহাম্মদ রাতুল দ্বিতীয়ার্ধের ১২ মিনিটের মাথায় গোলটি করেন।
শনিবার (১৪ মার্চ) বিকেলে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের মধ্যে ট্রফি বিচরণ করেন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো: আবদুর রহমান, বান্দরবান জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মো: জাবেদ রেজা, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা ক্রীড়া কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এই প্রতিযোগিতায় চট্টগ্রাম অঞ্চলের আটটি জেলা দল অংশগ্রহণ করে।



