পুলিশের মাদকবিরোধী অভিযান

রাজাপুরে গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার ৩

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ কামাল বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।

ঝালকাঠি প্রতিনিধি

Location :

Jhalokati
রাজাপুর থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার আসমিদের দুইজন
রাজাপুর থানায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার আসমিদের দুইজন |নয়া দিগন্ত

ঝালকাঠির রাজাপুরে পৃথক অভিযানে মাদক কারবারের অভিযোগে উপজেলা যুবদল নেতার ছেলেসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের সময় আসামিদের কাছ থেকে ৬০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে গ্রেফতার আসামিদের আদালতে পাঠানো হয়।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার বড় কৈবর্তখালী ও কানুদাসকাঠি এলাকায় পৃথক অভিযানে তাদেরকে মাদকসহ গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদর ইউনিয়নের বড় কৈবর্তখালী এলাকার মো: কামরুল ইসলাম ওরফে জাকির মোল্লার ছেলে মো: মাহমুদুল হাসান লিমন (২২), একই এলাকার মো: মোশারেফ সিকদারের ছেলে মো: রিয়াজুল ইসলাম হৃদয় (২০) এবং গালুয়া ইউনিয়নের কানুদাসকাঠি এলাকার মো: মোশারেফ শরীফের ছেলে মো: আলী হোসেন শরীফ (১৯)।

পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে বড় কৈবর্তখালীর গাজীবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় লিমন ও হৃদয়কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা ও চারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে কানুদাসকাঠি এলাকায় অভিযান চালিয়ে আলী হোসেন শরীফকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজাপুর থানায় পৃথক দুটি মামলা করেছে পুলিশ।

রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ফিরোজ কামাল বলেন, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে তাদের ঝালকাঠি আদালতে পাঠানো হয়েছে।