রায়পুরে গোশত কম দেয়া নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গোশত কম দেয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা

Location :

Raipur
রায়পুরে গোশত কম দেয়া নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩
রায়পুরে গোশত কম দেয়া নিয়ে বিয়েবাড়িতে সংঘর্ষ, আহত ৩ |নয়া দিগন্ত

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে গোশত কম দেয়া নিয়ে অতিথিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার (৭ আগস্ট) বিকেলে উপজেলার কেরোয়া ইউনিয়নের মন্ত্রী পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন—বেলাল হোসেন (৪০), শাহিনুর (৪০) ও ইয়াসিন (২২)। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে অতিথিদের খাবার পরিবেশনের সময় গোশত কম দেয়া হয়েছে—এ অভিযোগ তুলে কয়েকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তিনজন আহত হন।

খবর পেয়ে স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহতদের হাসপাতালে নেয়া হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় দেখেছি। তবে এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।’