পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক বসালো শহীদ জিয়া স্মৃতি সংসদ

‘প্রতিদিন ট্যাঙ্কগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। যা সাধারণ পথচারী নিরাপদে পান করতে পারে। আগামীতে আরো দু’টি ট্যাঙ্ক স্থাপন করা হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক বসিয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ
পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক বসিয়েছে শহীদ জিয়া স্মৃতি সংসদ |নয়া দিগন্ত

তীব্র গরমে মানুষের জীবন হাঁসফাঁস অবস্থা। এমন সময়ে হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে পথচারিদের জন্য পানির ট্যাঙ্ক স্থাপন করেছে বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার বড়তাকিয়া বাজারে নিরাপদ পানির ট্যাঙ্ক বসায় সংগঠনটি।

এ সময় বক্তারা বলেন, প্রতিদিন ট্যাঙ্কগুলোতে পর্যাপ্ত বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা থাকবে। যা সাধারণ পথচারী নিরাপদে পান করতে পারে। আগামীতে আরো দু’টি ট্যাঙ্ক স্থাপন করা হবে।

বক্তরা আরো বলেন, মিরসরাই থানা যুবদলের আহ্বায়ক মরহুম কামাল উদ্দিনের স্মরণে বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদ এ মানবিক কাজ করেছে।

বড়তাকিয়া শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি খন্দকার তাজ উদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খৈয়াছড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুজ্জামান, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম বাবলু, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা: শহিদ আলম, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মোহাম্মদ ফোরকান উদ্দিন চৌধুরী, ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আবুতালেব শিবলু, ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আসলাম খান, নুর মোহাম্মদ রিংকু, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিক খান, সদস্য সচিব মির্জা আকবর, শহীদ জিয়া স্মৃতি সংসদের যুগ্ম আহ্বায়ক মিরাজ উদ্দিন, সদস্য টিপু আহম্মেদ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন, বড়তাকিয়া বাজারের ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা।