নাটোরের লালপুরে সাংবাদিকদের সম্মানে লালপুর জামায়াতে ইসলামীর উদ্যোগে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
সোমবার (১৬ মার্চ) বিকেলে লালপুর হাজী মার্কেট ফুড পার্ক হল রুমে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাওলানা আবুল কালাম আজাদ। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমার বাংলাদেশ পার্টির জেলা সদস্য সচিব মোকাররেবুর রহমান নাসিম, উপজেলা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এ কে আজাদ সেন্টু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সালাহউদ্দিন, উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি শাহ আলম সেলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক, লালপুর থানা কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি ইমাম হাসান মুক্তি, উপজেলা জামায়াত সহকারী সেক্রেটারি মহসিন আলম, নয়া দিগন্ত সংবাদদাতা এহসানুল করিম তুহিন, উপজেলা প্রেসক্লাব সাবেক সভাপতি আব্দুল মোত্তালেব রায়হান প্রমুখ।



