মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রামের কর্ণফুলী শাখার উদ্যোগে র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) সকাল ১০টার দিকে শুরু হয় মে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম।
র্যালিটি মইজ্জারটেক চত্বরের সামনে থেকে শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শরিফ সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাইমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাস্টার নুর উদ্দিন জাহাঙ্গীর।
সমাবেশে প্রদান অতিথি বলেন, শ্রমিকরা তাদের ঘাম ঝরিয়ে কাজ করে বলেই আজ পৃথিবী এত উন্নত। তাই তাদের যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা, রেশনিং, মাতৃকালীন ৬ মাস ছুটি, নূন্যতম মজুরি ২৫ হাজার টাকা ও ৮ ঘন্টা কর্মদিবস করার জন্য দাবি জানান।
এতে আরো উপস্থিত ছিলেন জেলা নেতৃবৃন্দ আ ন ম শোয়াইব, মাস্টার এনামুল হক, উপজেলা নেতৃবৃন্দ মাস্টার মনজুর আলম ও শরিফুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক আবদুল মতিন, এনামুল হক, রাশেদুল ইসলাম, সাইফুল ইসলাম, কায়সার আহমেদ, জাহাঙ্গীর আলম ছিদ্দিকী, আরিফুল ইসলাম রুবেল ও প্রমুখ।



