লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট বাজারের ব্যবসায়ী সংবাদপত্র অ্যাজেন্সি মেসার্স নবী স্টোরের স্বত্তাধিকারী মো: নুরুন্নবী (৬৭) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার রাত ৯টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন।
মো: নুরুন্নবীর ইন্তেকালে স্থানীয় প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী সমিতি, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা শোক প্রকাশ করে মরহুমের রূহের মাগফেরাত কামনা করেছেন। একইসাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।



