রাণীনগরে বিশেষ অভিযানে গ্রেফতার ৭

একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

Location :

Raninagar
অভিযানে গ্রেফতার আসামিরা
অভিযানে গ্রেফতার আসামিরা |নয়া দিগন্ত

নওগাঁর রাণীনগরে বিশেষ অভিযান চালিয়ে দোকান ও গরু চুরির ঘটনায় সন্দেহভাজন দু’জন, ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ দু’জন ও আদালতের পরোয়ানার তিনজনসহ মোট সাতজনকে গ্রেফতার করেছে রাণীনগর থানা পুলিশ।

মঙ্গলবার (১৯ মে) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের বুধবার (২০ মে) আদালতে পাঠানো হয়।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল জানান, অপরাধীদের ধরতে মঙ্গলবার রাতভর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় মেসার্স সাহাজুল ট্রেডার্সের পাইকারী দোকানে চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে উপজেলার কালীগ্রামের জামাল উদ্দীনের ছেলে শরিফুল ইসলামকে আটক করা হয়।

এছাড়া গরু চুরির মামলায় সন্দেহভাজন হিসেবে পূর্ব বালুভরা গ্রামের খালেকের ছেলে এনামুল হককে আটক করা হয়।

একই রাতে উপজেলার পারইল গ্রামের ইয়াছিন আলীর ছেলে শফিকুল ইসলাম ও ভবানীপুর গ্রামের মোসারব হোসেনের ছেলে জহুরুল ইসলামকে মোট ৪৫ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডলসহ গ্রেফতার করা হয়।

এছাড়া উপজেলার চকবলরাম গ্রামের আজাহার আলী ও তার স্ত্রী রহিমা বিবি ও পশ্চিম বালুভরা গ্রামের দুলাল হোসেনের ছেলে লিটনকে আদালতের পরোয়ানা অনুযায়ী গ্রেফতার করা হয়।

এর মধ্যে জহুরুল ও শফিকুলের বিরুদ্ধে পৃথক মাদক মামলা দায়ের করা হয়েছে। দায়েরকৃত মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে গ্রেফতার মোট সাতজনকে বুধবার আদালতে পাঠানো হয়েছে।