নড়াইলের লোহাগড়ায় সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ ও দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে লোহাগড়া উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপার ভাইজার মো: শফিকুল মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী কায়সার।
সেমিনারে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগড়া উপজেলা আমির হাদিউজ্জামান, লোহাগড়া সিএন্ডবি চৌরাস্তা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মো: নাজমুল ইসলাম প্রমুখ।
এছাড়াও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।



