কুষ্টিয়ায় ব্যালট পেপার চুরি করে পালানোর সময় যুবকের কারাদণ্ড

ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিলেন ওই যুবক। এসময় তাকে আটক করা হয়।

মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা

Location :

Kushtia
দণ্ডপ্রাপ্ত যুবক
দণ্ডপ্রাপ্ত যুবক |নয়া দিগন্ত

কুষ্টিয়ার মিরপুরে একটি ভোটকেন্দ্রে ব্যালট পেপার চুরি করে পালিয়ে যাওয়ার সময় শাহিন মালিথা (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ১৫ দিনের সশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়।

শাহিন উপজেলার নওদা গবিন্দপুর গ্রামের মরহুম আব্দুল মালিথার ছেলে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, বৃহস্পতিবার সকালে উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ব্যালট পেপার নিয়ে বাক্সে না ফেলে সাদা কাগজ ফেলে চলে যাচ্ছিলেন ওই যুবক। এ সময় তাকে আটক করা হয়। পরে উনি উনার দোষ স্বীকার করলে দায়িত্বপ্রাপ্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তাকে তিন বছরের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে আরো ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়।