মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ২৪ ঘণ্টাব্যাপী মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৪ মে) আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম-এর দিক-নির্দেশনায় এবং সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গত ৩ মে থেকে ৪ মে পর্যন্ত টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত এসব আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মোবাইল কোর্ট ও বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আব্দুল হান্নান বলেন, ‘আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ছাড় দেয়া হবে না।’


