কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা

কুড়িগ্রামে ২০০২ সাল থেকে চরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য ভ্রাম্যমান হসপিটাল চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক সাড়া ফেলেছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা
কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও স্থানীয় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক কর্মশালা |নয়া দিগন্ত

কুড়িগ্রামে ২০০২ সাল থেকে চরাঞ্চলের মানুষের চিকিৎসার জন্য ভ্রাম্যমান হসপিটাল চিকিৎসা সেবা প্রদান করে ব্যাপক সাড়া ফেলেছে। এর নাম ছিল ফ্রেন্ডশিপ হসপিটাল। একটি সিপে করে এই হসপিটাল নদীপথে কুড়িগ্রাম এবং গাইবান্ধার হাজার হাজার চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা প্রদান করেছে।

মঙ্গলবার (২৩ জুন) আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে অভিনন্দন কনভেনশন সেন্টারে কুড়িগ্রামে দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধে স্থানীয় গণমাধ্যমের ভূমিকা জোরদার করতে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর অ্যান্ড অ্যাডভাইজর মনির হোসেন, ইনক্লুসিভ সিটিজেনশিপ সেক্টরের জেনারেল ম্যানেজার একরামুল হক, টিম লিডার রুম্মানুল ফেরদৌস, অ্যাসিসটেন্ট প্রোগ্রাম ম্যানেজার রেজওয়ানুল হক, আঞ্চলিক সমন্বয়কারী আব্দুস সালাম, কুড়িগ্রামের বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় কুড়িগ্রাম থেকে সাতক্ষীরা জেলা পর্যন্ত বিভিন্ন অঞ্চলে বাস্তবায়িত দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রমের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে গণসচেতনতা বৃদ্ধি, নারী ও কিশোরীদের অধিকার প্রতিষ্ঠা এবং সামাজিক পরিবর্তনে স্থানীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে বাল্যবিবাহ প্রতিরোধে গণমাধ্যমের আরো কার্যকর সম্পৃক্ততা এবং তথ্যভিত্তিক সংবাদ প্রকাশের প্রয়োজনীয়তার ওপর মতামত তুলে ধরেন।

কর্মশালায় বক্তারা বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ ও দুর্বল জনগোষ্ঠীর ক্ষমতায়নে সরকার, উন্নয়ন সংস্থা, স্থানীয় প্রশাসন এবং গণমাধ্যমের সমন্বিত উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।