আলীকদম (বান্দরবান) সংবাদদাতা
বান্দরবানের আলীকদম উপজেলার মাতামুহুরী নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তির নাম-পরিচয় এখনো জানা যায়নি।
বৃহস্পতিবার (১২ জুন) ভোর রাতে নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
আলীকদম থানার এএসআই শাহাদাৎ হোসেন জানান, ভোর রাতে মাতামুহুরী নদীর ফরেস্ট ঘাট এলাকা থেকে এই লাশটি উদ্ধার করা হয়। বর্তমানে লাশটি আলীকদম থানা হেফাজতে রয়েছে।
তিনি জানান, লাশটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। যদি লাশটির কোনো পরিচয় পাওয়া না যায় তাহলে আনজুমানের মাধ্যমে দাফন করা হবে। এ বিষয়ে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



