সুন্দরগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণ, আসামি গ্রেফতার

গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম পার্শ্ববর্তী বাড়ির পাঁচ বছরের এক শিশুকে কলা দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়।

রেজাউল ইসলাম, সুন্দরগঞ্জ (গাইবান্ধা)

Location :

Sundarganj
শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার
শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি গ্রেফতার |প্রতীকী ছবি

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি সাইফুল ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনিরাম গ্রামে এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সাইফুল ইসলাম পার্শ্ববর্তী বাড়ির পাঁচ বছরের এক শিশুকে কলা দেয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে দু’টি কলা দিয়ে কাউকে কিছু না বলতে ভয়ভীতি প্রদর্শন করে শিশুটিকে বাড়ি পাঠিয়ে দেন। তবে, শিশুটি সন্ধ্যায় তার নানি ও মাকে ঘটনাটি খুলে বলে। এরপর শিশুর মা পারুল বেগম সুন্দরগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ জানান, শিশু ধর্ষণের একটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।