টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

নিহতরা হলেন– কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Kalihati

টাঙ্গাইলের কালিহাতীতে রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় স্বামী-স্ত্রী নিহত ও তাদের ছেলে আহত হয়েছেন। শনিবার (২৯ মার্চ) রাতে ঢাকা উত্তরবঙ্গ মহাসড়কের পৌলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কালিহাতী উপজেলার দক্ষিণ পৌলী গ্রামের রঞ্জিত দাস (৫০) ও তার স্ত্রী বন্দনা দাস (৪০)।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মো: শরীফ জানান, রাত সোয়া ৮টার দিকে মহাসড়কের পৌলী এলাকায় রঞ্জিত দাস তার স্ত্রী বন্দনা দাস ও আট বছর বয়সী ছেলে দিবস দাসকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্ত্রী বন্দনা দাস মারা যান। আশঙ্কাজনক অবস্থায় রঞ্জিত ও তার ছেলে দিবসকে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রঞ্জিত দাসের মৃত্যু হয়।