মদন (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনার মদনে ১০ বছরের সাজাপ্রাপ্ত আনোয়ার হোসেন (৩০) নামের এক পলাতক আসামিকে ১ বছর পর গ্রেফতার করেছে মদন থানা পুলিশ।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মদন থানা পুলিশ তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামে বোনের বাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।
আনোয়ার হোসেন ওই গ্রামের মৃত মঞ্জিল মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, মদন থানার অস্ত্র ও মাদক মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পলাতক থাকার পর তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেফতারের পর আজ তাকে নেত্রকোনার জেলহাজতে প্রেরণ করা হয়েছে।



