টাঙ্গাইলে অক্সিজেন সিলিন্ডারের আঘাতে রোগীর মৃত্যু

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারের আঘাতে মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

মালেক আদনান, টাঙ্গাইল

Location :

Tangail
টাঙ্গাইলের ম্যাপ
টাঙ্গাইলের ম্যাপ |ফাইল ছবি

টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন সিলিন্ডারের আঘাতে মিজানুর রহমান নামে এক রোগীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে হাসপাতালের মেডিসিন বিভাগে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার নন্দবালা গ্রামের মরহুম মোকছেদ আলীর ছেলে।

হাসপাতালের সহকারী রেজিস্ট্রার ডা: বুলবুল আহম্মেদ জানান, মিজানুর শ্বাসকষ্ট ও ডায়াবেটিসজনিত সমস্যায় আক্রান্ত হয়ে গত বুধবার এই হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। বেড সঙ্কট থাকায় তাকে লিফটের সামনের জায়গায় রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল।

তিনি আরো জানান, বৃহস্পতিবার বিকেলে তার শ্বাসকষ্ট বেড়ে গেলে চিকিৎসকরা তাকে অক্সিজেন সাপোর্ট দেন। এ সময় পাশে থাকা একটি অক্সিজেন সিলিন্ডার হঠাৎ পড়ে গিয়ে তার চোখের পাশে গুরুতর আঘাত লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।