রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেছেন, ‘পৃথিবী থেকে সকল ধরণের অনাচার অবিচার দুর করতে মহানবীর (সা:) জীবন ও কর্মকে অনুশিলন ও বাস্তবায়ন করা প্রয়োজন।’
শুক্রবার (২১ আগস্ট) রাতে পবিত্র ঈদ ই মিলাদুন্নবী উপলক্ষে মুসলিম উম্মাহ রংপুর আয়োজিত মহানবীর (সা:) জীবন ও আদর্শ নিয়ে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
সিটি প্রশাসক মাহফুজ উন নবী ডন বলেন, ‘পৃথিবী থেকে সকল ধরণের অনাচার অবিচার দুর করতে মহানবী (স) এর জীবন ও কর্মকে অনুশিলন ও বাস্তবায়ন করা প্রয়োজন। এজন্য সকল পর্যায় থেকে চেষ্টা করতে হবে। নিজেদের মধ্যে আল্লাহ ও রাসূলকে (সা:) সব সময় হাজির নাজির জেনে কাজ করতে হবে।’
এসময় নাতে রাসুল পরিবেশন করেন স্থানীয় বিভিন্ন শিল্পীগোষ্ঠি। বিপুল পরিমাণ মুসল্লী এতে অংশ নেন।
মুসলিম উম্মাহ রংপুরের আয়োজনে এতে আলোচনায় আরো অংশ নেন দিনাজপুরের দরবারে সুফিয়া রেজভিয়ার পীর শাহ মুফতী মোহাম্মাদ রেজাউল হক, আশেকানে আওলিয়া ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোকাররম সারওয়ার রেজভী নূরী, বাংলার চোখের প্রতিষ্ঠাতা তানবীর হোসেন আশরাফী প্রমুখ।



