খালিয়াজুড়ি (নেত্রকোনা) সংবাদদাতা
নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন ও অনুমোদন উপলক্ষে ৮ জুলাই বিকাল ৩টার দিকে একটি আনন্দ মিছিল শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জানা যায়, বেলা ২:৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে আনন্দ মিছিল শুরু হয়ে উপজেলা প্রেসক্লাব, থানা মোড়, খালিয়াজুড়ি কলেজ মাঠ ঘুরে পুনরায় উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।
ছাত্রদলের নতুন কমিটির সাধারণ সম্পাদক ইয়াছির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মাসুদ রানা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খালিয়াজুড়ি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক তালুকদার আরিফ।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের নতুন কমিটির সভাপতি মো: মাজহারুল ইসলাম পলিন তালুকদার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা আলমগীর হোসেন, জিয়া উদ্দিন জিয়া, কায়সার আহমেদ সেকুল, যুবদল নেতা এনামুল হক ছোটন, মো: এরশাদ মিয়া, মো: আব্দুল মজিদ মাস্টার, মো: আব্দুল মান্নান চৌধুরী, মো: সাইফুল ইসলাম, ছাত্রদল নেতা শফিউল আলম চৌধুরী জসীম, শুভ্র জন সরকার (বাপ্পি) ও উজ্জ্বল মিয়া।
এ সময় স্থানীয় সাবেক এমপি লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত সহকারী জহির আহমেদ জিকু, বিএনপি নেতা অজিত চৌধুরী, মো: রিপন কবীর চৌধুরী, পরেশ দেবনাথ, মো: সুজন মিয়া, মো: সালেহীন, মো: ফয়সাল আহমেদ, মহিলা দলনেত্রী জেবুন্নাহার, ছাত্রদল নেতা এম আর রায়হান শেখ, নাজমুল হাসান আজিম, মো: শিমুল মিয়া, মো: শাহজালাল মিয়া, মো: সোহাগ মিয়া সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের সভাপতি মো. মাসুদ রানা বলেন, ‘ছাত্রদল এ দেশের বিপদের কাণ্ডারি এবং সুদিনের পথের দিশারি। শিক্ষা, ঐক্য, প্রগতি—ছাত্রদলের মূলনীতি।’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ ও জাতি গঠনের কাজে এগিয়ে যাওয়ার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।
পরিশেষে তিনি নতুন কমিটির সকল সদস্যকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে বরণ করেন এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।



