সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত

নগরের বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম রানা মারা যান। গুরুতর আহত লিজানকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত
মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত |নয়া দিগন্ত গ্রাফিক্স

সিলেট নগরীর বালুচরে মোটরসাইকেল দুর্ঘটনায় মাজহারুল ইসলাম রানা (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে নিহতের বন্ধু মো: লিজান (১৪)।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে বালুচর সড়কের মাদানি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত মাজহারুল ইসলাম নগরের উপশহর সি-ব্লকের মোহাম্মদ রাজু মিয়ার ছেলে। গুরুতর আহত মো: লিজান উপশহর বি-ব্লকের বাসিন্দা জালাল উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, নগরের বালুচর মাদানি এলাকায় বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ওঠে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে মাজহারুল ইসলাম রানা মারা যান। গুরুতর আহত লিজানকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়।

নিহত রানার বাবা মোহাম্মদ রাজু মিয়া বলেন, ‘আমার ছেলে মোটরসাইকেল দুর্ঘটনায় মারা যাওয়ার পর খবর পেয়ে হাসপাতালে এসেছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই কিশোর মোটরসাইকেল আরোহী ছিল। বেপরোয়া গতিতে চালাতে গিয়ে দুর্ঘটনায় রানা নামে একজন নিহত ও লিজান নামে অপরজন আহত হয়েছে। নিহতের লাশ ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’