কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

রেজাউল করিম রেজা, কুড়িগ্রাম

Location :

Kurigram
কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ
কুড়িগ্রামে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ |নয়া দিগন্ত

কুড়িগ্রামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে ঘোষিত ‘নজরুল বর্ষ’ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে কুড়িগ্রাম পৌর টাউন হল অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা নজরুলসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন।

এছাড়া স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্যাটাগরিতে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো: সাইফুর রহমান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিব ও কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার প্রমুখ। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও দ্রোহের চিরন্তন কণ্ঠস্বর। তাঁর সাহিত্য, সংগীত ও দর্শন আজও সমাজকে অন্যায়-অবিচার, বৈষম্য ও কুসংস্কারের বিরুদ্ধে সংগ্রামের প্রেরণা জোগায়।

নতুন প্রজন্মের কাছে নজরুলের আদর্শ, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ তুলে ধরতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তাঁরা উল্লেখ করেন।

এছাড়া নজরুল বর্ষ ২০২৬-২৭ উদযাপন উপলক্ষে বছরব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করবে জেলা প্রশাসনসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।