কুমিল্লার চৌদ্দগ্রামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে পৌর জামায়াতের কার্যালয়ে এ উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পেশাজীবী সংগঠনের সহ-সভাপতি মো: ইসমাইল হোসেনের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারি মোশাররফ হোসেন ওপেলের সঞ্চালনায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইব্রাহিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌরসভা জামায়াতে ইসলামীর নায়েব আমির কাজী মো: ইয়াছিন, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ কে এম শামসুদ্দিন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: আল রায়হান পাটোয়ারী, জামায়াত নেতা মাওলানা মুফিজুর রহমান, ভিপি জাহাঙ্গীর হোসেন, ৮ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী সভাপতি জামাল উদ্দিনসহ বিভিন্ন ওয়ার্ড ও গ্রাম পর্যায়ের নেতৃবৃন্দ।



