ভাঙ্গায় প্রধানমন্ত্রীর সফরে শুভেচ্ছা জানাতে জনতার ঢল

সকাল থেকেই শত শত নেতাকর্মী মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন। ভোর থেকে ভাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

এটিএম ফরহাদ নান্নু, ভাঙ্গা (ফরিদপুর)

Location :

Faridpur
সংগৃহীত

বরিশাল সফরের পথে ফরিদপুরের ভাঙ্গায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানাতে হাজারো নেতাকর্মী ও সমর্থক জড়ো হন।
সোমবার (১৩ জুলাই) সকাল ৭টা ৫৫ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর ফরিদপুরের ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্লোগান ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রধানমন্ত্রী বিআরটিসির গাড়ির ভেতর থেকে হাত নেড়ে উপস্থিত জনতাকে শুভেচ্ছার জবাব দেন। এ সময় নেতাকর্মীদের একটি অংশ ‘শহিদুল ইসলাম বাবুল ভাইকে মন্ত্রী চাই’ স্লোগান দেন।

দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ভাঙ্গার দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলের পক্ষ থেকে এবং ভাঙ্গা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানানো হয়।

সকাল থেকেই শত শত নেতাকর্মী মহাসড়কের দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর আগমনের অপেক্ষায় ছিলেন। ভোর থেকে ভাঙ্গা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষ, তরুণ-যুবকসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে তারা মহাসড়কের দুই পাশে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদারেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আয়ুব মোল্লা, শহিদুল হক মিরু মুন্সী, কুতুবউদ্দিন স্মরণ, মীর্জা ইমরান, ওয়াহিদ চৌধুরী, খন্দকার সামাদসহ জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উপজেলা বিএনপি, পৌর বিএনপি এবং বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা সকাল ৬টা থেকেই দক্ষিণপাড়া বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান নেন। এ সময় বিএনপির মহিলা দলের বিপুলসংখ্যক নেত্রীকর্মীর উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য। বরিশাল সফরের পথে ভাঙ্গায় এই সংবর্ধনাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।