সুনামগঞ্জের পাঁচটি সাংসদীয় আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা

নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে ঘোষণার পূর্বেই সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের সব চেয়ে আলোচিত প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রবীণ রাজনীতিক ব্যক্তি নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রশংসিত হচ্ছেন।

তৌহিদ চৌধুরী প্রদীপ, সুনামগঞ্জ

Location :

Sunamganj
সুনামগঞ্জের পাঁচটি সাংসদীয় আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা
সুনামগঞ্জের পাঁচটি সাংসদীয় আসনে জয়ের পথে বিএনপির প্রার্থীরা |নয়া দিগন্ত

বহু জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে হাওরের জেলা সুনামগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসব মুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনী ফলাফল বেসরকারিভাবে ঘোষণার পূর্বেই সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের সব চেয়ে আলোচিত প্রার্থী শিশির মনির পরাজয় মেনে নিয়ে নির্বাচনে বিপুল ভোটে এগিয়ে থাকা প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী প্রবীণ রাজনীতিক ব্যক্তি নাছির উদ্দীন চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রশংসিত হচ্ছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত প্রায় সোয়া ৮টার দিকে শিশির মণি তার নিজের ফেসবুক পেজে বিএনপি প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে তিনি লিখে জানান দেন ‘আমার আসনে বিজয়ী ধানের শীষ প্রার্থী জনাব নাসির উদ্দিন চৌধুরীকে অভিনন্দন। আপনাকে ফুলেল শুভেচ্ছা। এর পরই সেটি পজেটিভ আলোচনায় প্রশংসিত হয়।’

উল্লেখ্য, সুনামগঞ্জের দুর্গম হাওর পাড় দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসন গঠিত। এই আসনে ১১১টি ভোট কেন্দ্রের মধ্যে ৮২ কেন্দ্রের বেসরকারি ফলাফলে এ রির্পোট লেখা পর্যন্ত ধানের শীষ প্রতীকে বিএনপির প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী ৭৪ হাজার ২৮৯ ভোট পান।

এদিকে, জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির পান ৪২ হাজার ৪৬৭ ভোট।

এ রির্পোট লেখা পর্যন্ত, সুনামগঞ্জের ৫টি আসনেই প্রবীণ রাজনীতিবিদ নাসির চৌধুরী সহ সবাই বিজয়ের পথে রয়েছে বলে জানা গেছে।

অপরদিকে, সুনামগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ-৩ বিএনপির প্রার্থী কয়সর আহমেদ, সুনামগঞ্জ-৪, বিএনপির প্রার্থী নুরুল ইসলাম নুরুল ও সুনামগঞ্জ-৫, বিএনপির প্রার্থী কলিম উদ্দিন মিলন এগিয়ে আছেন বলে জানা গেছে।